ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী মহানগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করা হবে। নগরবাসীর যাতে নাগরিক কোনো সেবা থেকে বঞ্চিত না হয় সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা আগামি দিনে নগরবাসীর কাঙ্খিত সেবা নিয়ে কাজ করবো। সোমবার নগরীর ২৭ নং ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।
মিনু আরো বলেন, “দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে বিএনপি কাজ করছে। তিনি আরও বলেন, “রাজশাহী মহানগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে হলে জনপ্রতিনিধিদের জনগণের পাশে থাকতে হবে। আমি নির্বাচিত হলে ২৭ নং ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।
সকাল ১১টা থেকে ওয়ার্ডের ছোট বটতলা থেকে কর্মসূচি শুরু করেন মিজানুর রহমান মিনু। দুপুর পর্যন্ত ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ গণসংযোগ চালানো হয়। এ সময় এমপি প্রার্থী মিনুর সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ধানের শীষ প্রতীকের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে ২৭ নং ওয়ার্ড।
গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, মিনু দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। তাই সাধারণ মানুষের মধ্যে তাকে ঘিরে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
এ সময় ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। গণসংযোগ চলাকালে স্থানীয় বাসিন্দারাও প্রার্থীকে শুভেচ্ছা জানান এবং ভোটের মাধ্যমে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয় এক ভোটার বলেন, “আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই আদর্শবান এবং উন্নয়নের কারিগর