টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের ধলেশ্বরী নদীর খেয়াঘাট এলাকায় সেতু নির্মাণের জন্য বর্তমানে পরিমাপ ও আয়তন নির্ধারণের কার্যক্রম চলছে। অভিজ্ঞ প্রকৌশলীদের তত্ত্বাবধানে কাজটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে।
বিএনপি মনোনীত টাঙ্গাইল-৫ আসনের ধানের শীষের এমপি পদপ্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে এই উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে।
তিনি পূর্বেই ঘোষণা দিয়েছিলেন, নির্বাচিত হওয়ার পর তার প্রথম কাজ হবে মাহমুদনগরে ধলেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণ। কিন্তু নির্বাচনের আগেই সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয়ে যাওয়ায় এলাকাবাসীর মাঝে ব্যাপক আশাবাদ ও আনন্দের সৃষ্টি হয়েছে।
এই সেতু নির্মিত হলে মাহমুদনগরসহ আশপাশের ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা-স্বাস্থ্যের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।