ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, আমাদের প্রথম কাজ হবে হারিয়ে যাওয়া সেই সুন্দর ও নিরাপদ রাজশাহীকে পুনরায় ফিরিয়ে আনা। তরুণ প্রজন্মের জন্য আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। রোববার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নগরীর ২৮ নং ওয়ার্ডের তালাইমারি মোড়সহ বিভিন্ন পাড়া-মহল্লায় এ গণসংযোগকালে এসব কথা বলেণ তিনি।
মিনু আরো বলেন, আমরা ভারতের হায়দ্রাবাদ এবং সুদানের ট্রাকম সিটির মতো রাজশাহীকে একটি আইটি শহর হিসেবে গড়ে তুলবো। যাতে যুবকদের ব্যাপক কর্মসংস্থান হয় এবং বিদেশেও তাদের কাজের সুযোগ সৃষ্টি হয়। এ ছাড়া, প্রতিটি মায়ের হাতে আমরা ‘ফ্যামিলি কার্ড’ তুলে দিতে চাই, কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই। যাতে মায়েরা সরাসরি চাল, ডাল, তেল, মাংস ও সাবানের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যগুলোর অধিকার নিশ্চিত করতে পারেন। এ জন্য তিনি উপস্থিত সবাইকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহবান জানান। এর আগে তিনি নেতাকর্মীদের নিয়ে মোনাজত।