1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি

  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩ দেখেছেন

গাবতলিতে ‘মায়ের ডাক’-এর ফ্রি মেডিক্যাল ক্যাম্প, শত শত রোগীর ভিড় ঢাকা–১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি বলেছেন, “সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। টাকার অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত থাকবে না।”
গতকাল রোববার (২৬ জানুয়ারি) সকালে ৯নং ওয়ার্ডের গাবতলি সিটি কলোনিতে ‘মায়ের ডাক’-এর উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
সকাল থেকেই শত-শত রোগীর উপস্থিতিতে মেডিক্যাল ক্যাম্প প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। নারী, শিশু ও বয়স্কদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়, যা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে।
তুলি বলেন, “বিশেষ করে শিশু ও মায়েদের জন্য কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা পরিকল্পিত পদক্ষেপ নেবো। সাধারণ মানুষ যেন চিকিৎসা নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকতে পারে, সেটাই আমাদের অঙ্গীকার।”
নির্বাচনী প্রসঙ্গে ভোটারদের সতর্ক করে তিনি বলেন, “রাতের অন্ধকারে কেউ কালো টাকা নিয়ে এলে সেই টাকা নিলেও ভোট দেবেন না। কেউ বিকাশ নম্বর বা ভোটার আইডি কার্ড চাইলে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে ধরিয়ে দিন। ভয় পাবেন না—আমি সব সময় আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ।”
মেডিক্যাল ক্যাম্পে ১৫ সদস্যের চিকিৎসকদল সেবা প্রদান করেন। উপস্থিত ছিলেন ডাঃ আবুল খায়ের, ডাঃ সাঈদ মাহমুদ তমাল, ডাঃ মামুনসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। এ সময় ‘মায়ের ডাক’ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো. মঞ্জুর হোসেন ঈসা, রুবেলসহ ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ক্যাম্প শেষে তুলি বনগাঁ এলাকার বিভিন্ন গ্রাম, স্কুল, হাট-বাজার ও বাড়ি-বাড়ি গিয়ে গণসংযোগ করেন এবং ভোটারদের কাছে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।
তিনি বলেন,“বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৩১ দফা কর্মসূচি নিয়ে আপনাদের কাছে এসেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ১৯ দফা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন। আপনাদের বিশ্বাস ভঙ্গ করবো না। এলাকার জীবনমান উন্নয়নে আমার অনেক পরিকল্পনা রয়েছে।”
এ সময় বনগাঁ এলাকার স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যসেবা ও জনসংযোগ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে ‘মায়ের ডাক’-এর এই উদ্যোগ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.