1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি প্রাইভেট বাণিজ্য ও অনিয়মের অভিযোগ শিবালয়ের শাকরাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে হিজলা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ পটিয়ায় মোহসেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়নে কমিটি গঠন আগৈলঝাড়ায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিকী সভা রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন

গত ১৭ বছরে অনুষ্ঠিত নির্বাচনসমূহ নিয়ে প্রশ্ন, ডেমরা থানা শ্রমিক দলের প্রতিক্রিয়া

  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

গত ১৭ বছরে দেশে একাধিক জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে এসব নির্বাচনের গ্রহণযোগ্যতা, অংশগ্রহণমূলক পরিবেশ এবং ভোটাধিকার প্রয়োগ নিয়ে বিভিন্ন সময়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ও প্রশ্ন উঠে এসেছে। বিরোধী রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠন অভিযোগ করে আসছে যে, অধিকাংশ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত হয়নি এবং ভোটের অধিকার বাধাগ্রস্ত হয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলছেন, ঢাকা মহানগর দক্ষিণ ৬৯ নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক নুরুজ্জামান বাবু,
প্রস্তাবিত সদস্য সচিব, মোঃ আতিকুর রহমান খান ও যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম।
নির্বাচন প্রসঙ্গে ডেমরা থানা শ্রমিক দল এক বিবৃতিতে উল্লিখিত তিন নেতা জানায়, গত ১৭ বছরে অনুষ্ঠিত নির্বাচনগুলো জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। সংগঠনের নেতারা বলেন, এই সময়ে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে শ্রমজীবী মানুষের মত প্রকাশের সুযোগ সংকুচিত হয়েছে। ভোটকেন্দ্রে যাওয়ার আগ্রহ থাকলেও অনেক ক্ষেত্রেই তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।
ডেমরা থানা শ্রমিক দলের নেতৃবৃন্দ আরও দাবি করেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই পারে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করতে। তারা ভবিষ্যতে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থার দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, শ্রমিক সমাজ দেশের একটি বড় অংশ। তাদের মতামত উপেক্ষা করে কোনো নির্বাচনই গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে না। তাই গণতন্ত্র পুনরুদ্ধারে অবিলম্বে একটি বিশ্বাসযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.