1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

চকরিয়া পৌর এলাকায় জমি বিরোধে হামলা, আহত ২ নারী

  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

কক্সবাজারের চকরিয়া পৌরসভা ৫নং ওয়ার্ডের কাহারিয়াঘোনা গ্রামে আদালতের বিচারাধীন জমি বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। হামলায় দুই মহিলা গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় মৃত আমির হামজার মেয়ে দিলদার বেগম বাদী হয়ে ২৪ জানুয়ারী থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এতে আসামী করা হয়েছে একই এলাকার মৃত আবদু ছালামের পুত্র মোঃ শফিউল্লাহ ও সেলিম উল্লাহ, মৃত বশির আহমদের পুত্র মোঃ মনির ও আজিজুর রহমান আজিজ, বাদশা মিয়ার পুত্র মোঃ রবিন, মৃত নুর আহমদের পুত্র মনোর আলম মিস্ত্রী ও মোহাম্মদ হাছানের পুত্র আফজাল হাসনাত রানাসহ অজ্ঞাতনামা আরো ৭/৮জনকে।

বাদী দিলদার বেগমের আর্জি সূত্রে জানাগেছে, চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কাহারিয়াঘোনা মৌজার আর,এস ২১৩নং খতিয়ানের আর.এস ১৪৮৮, ১৪৯৬, ১৫০১, ১৫০৬, ১৫২৬, ১৫২৯, ১৫৫০ দাগাদির আন্দরে ১.৬১ একর জমির বিরোধ নিয়ে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত, চকরিয়ায় অপর নং- ১৪০/২০১৮ইং বিচারাধীন রয়েছে। কিন্তু অভিযুক্তরা দূর্লোভের বশীভূত হয়ে চাষাবাদী জমিতে জোর পূর্বক ২০জানুয়ারী’২৬ইং সকাল ১১.৩০ ঘটিকায় অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি ও হামলা করে। হামলায় বাদীর ভাতিজি হোসনে আরা বেগম (২৪) গুরুতর আহত হয়। আঘাতের ফলে মুখের ২টি দাঁতের গোড়া ভেঙ্গে প্রচুর রক্তক্ষরণ ও মাথায় হাঁড়াকেটে গুরুতর জখম হয়। হামলায় বাদীর অপর ভাতিজি রোজিনা আক্তার (৩৫) আহত হয়। তাকে চুলে ধরে টানা-হেঁছড়া ও বিবস্ত্র করে শ্লীলতাহানি করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হামলাকারীরা বর্তমানেও জমি জবর-দখলসহ বড় ধরণের ঘটনা সংঘঠিত করতে হুমকি ধমকি অব্যাহত রেখেছে।
চকরিয়া থানার ওসি মনির হোসেন জানান, ঘটনার বিষয়ে অবগত হয়ে তদন্তে পুলিশ টীম পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.