1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

ছাত্রদল–যুবদলের নেতাদের সাথে মতবিনিময় ও গণসংযোগে সাইফুল হক

  • আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

ঢাকা–১২ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক ছাত্রসমাজকে সঙ্গে নিয়েই নির্বাচনী লড়াই এগিয়ে নিতে মতবিনিময় সভা ও গণসংযোগ কার্যক্রম জোরদার করেছেন।
শনিবার (২৩ জানুয়ারি) সকালে ঢাকা–১২ আসনের প্রধান সমন্বয়কারীর কার্যালয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট জাতীয়তাবাদী ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা–১২ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার, সদস্য মোজাম্মেল হোসেন সেলিম এবং বিশিষ্ট সংগঠক মো. মঞ্জুর হোসেন ঈসা।
ছাত্রদল–ছাত্রসংগঠনের উপস্থিত নেতৃবৃন্দমতবিনিময় সভায় অংশগ্রহণ করেন—হাবিবুর রহমান সোহান — কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল, বিএম আলমগীর — সাধারণ সম্পাদক, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল,ফাইজুর রহমান মনির — আহ্বায়ক, বিপ্লবী ছাত্র সংহতি, বিপ্লব হোসেন খান — সদস্য সচিব, বিপ্লবী ছাত্র সংহতি, দীপঙ্কর চন্দ্রকর — যুগ্ম আহ্বায়ক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল, আতিকুর রহমান আতিক — ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রদল
ঢাকা–১২ আসনের বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতৃবৃন্দ, এছাড়াও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম-এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কেন্দ্রীয় টিম প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ করেন।
কঠোর বার্তা ছাত্রদল–যুবদলের সভায় ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানান,দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বহিষ্কৃত প্রার্থীর পক্ষে যারা কাজ করবে তাদের সংগঠনে কোনো জায়গা নেই। বিপথগামীদের দ্রুত বহিষ্কার করা হবে।
সাইফুল হকের বক্তব্য সভায় সাইফুল হক বলেন— “শুরুরে যারা দায়িত্ব নিয়ে আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের সম্মান ও মর্যাদা অবশ্যই আলাদা। জোয়ার দেখে পরে যারা আসবে, তাদের সঙ্গে এদের তুলনা হয় না।”
তিনি আরও বলেন—“বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করছেন। তাদের সবার প্রতি আমার পরিবার ও দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।” তিনি ছাত্রসমাজকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং কোদাল মার্কার বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয় থাকার অনুরোধ করেন।
গণসংযোগ ও জনসম্পৃক্ততা মতবিনিময় সভা শেষে সাইফুল হক পূর্ব রাজাবাজার, ইন্দিরা রোড ও পশ্চিম রাজাবাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের কাছে কোদাল মার্কায় ভোট চান। পরে নেতাকর্মীদের সঙ্গে পশ্চিম রাজাবাজার জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন।
স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি গণসংযোগে আরও উপস্থিত ছিলেন— কামাল সরকার শাহীন, আবদুল কাদের নুটুর, আসাদুজ্জামান আসাদ, আরিফুল জামান চপল, সোহেল খান, নাসির উদ্দীন, মো. আব্দুল ওয়াদুদ শামীম, ৯৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম এ হালিম দেওয়ান রিপন এবং সভাপতি।
ছাত্রদল ও যুবদলকে সক্রিয়ভাবে পাশে নিয়ে মাঠে নামায় সাইফুল হকের নির্বাচনী প্রচারণা আরও বেগবান হবে। তরুণ ভোটারদের সম্পৃক্ততা এই আসনে কোদাল মার্কার পক্ষে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.