1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

নাগরপুরে ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর পক্ষে ধানের শীষ প্রতীকের আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করা হয়েছে। প্রচারণা উপলক্ষে বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দুপুরে নাগরপুর উপজেলা বিএনপি ও শ্রমিকদলসহ অঙ্গ সহযোগী সংগঠন এক বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি নির্বাচন পরিচালনা কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা চত্বরসহ সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে ধানের শীষের প্রচারণা র‌্যালীটি। র‌্যালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী নাগরপুর-দেলদুয়ার আসনে মাটি ও মানুষের নেতা রবিউল আওয়াল লাভলু উপস্থিত ছিলেন।

এসময় নাগরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, সহ-সাধারন সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, যুবদলের (ভার:) সদস্য সচিব মো. নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, সাধারন সম্পাদক গোলাম মওলা মোস্তফা, সিনিয়র সহ সভাপতি আলতাব হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মো. সাবিরুল ইসলাম সেলিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারন সম্পাদক মো. জাহিদ হাসান, ছাত্র দলের আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেল, সদস্য সচিব শহিদুল ইসলাম মনিরসহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.