1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

জলঢাকায় দৈনিক জনবানী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

জলঢাকায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দৈনিক জনবানী পত্রিকার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্ব ও সমাজে সংবাদপত্রের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির আলহাজ্ব কামরুজ্জামান। তিনি বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ন্যায় ও সচেতনতা গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল সাংবাদিকতা সমাজকে এগিয়ে নিতে সহায়ক।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জলঢাকা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এসএ টিভির নীলফামারী জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান মনি। তিনি দৈনিক জনবানী পত্রিকার দীর্ঘ পথচলার প্রশংসা করে ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তিস্তা নিউজ ২৪-এর সম্পাদক ও আমার দেশ পত্রিকার জলঢাকা প্রতিনিধি ফয়সাল মুরাদ। তিনি উপস্থিত অতিথি ও সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং জনবানী পত্রিকার অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও বক্তব্য রাখেন বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি, সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক রিয়াদুল হাসান, জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন ও সহ-সভাপতি আবুল কালাম আজাদ। জলঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি হাসান সিদ্দিকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় প্রথম সারির ৫০ জন সাংবাদিক ও প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কেক কাটা ও দোয়ার মাধ্যমে দৈনিক জনবানী পত্রিকার ৩৫ বছরের সফল পথচলা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.