1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

রামগঞ্জে বসতঘরে হামলা: ভাঙচুর ও লুটপাট, আতঙ্কে পরিবার

  • আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারী) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ৬নং লামচর ইউনিয়নের দাসপাড়া এলাকায় মোহাম্মদ আলী মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। শাহ আলম, পরানসহ কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মোঃ আনোয়ার হোসেনের বসতঘরে হামলা চালায়।
হামলাকারীরা ঘরের দরজা-জানালা ভেঙে ফেলে আসবাবপত্র তছনছ করে এবং নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ঘটনার সময় আনোয়ার হোসেনের পরিবারের সদস্যরা প্রাণভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান। পরে আনোয়ারের ছেলে আল আমিন জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ ফাঁড়ির এএসআই অশোক সেন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগী আঃ আনোয়ার হোসেনের পরিবার জানায়, গত তিন বছর ধরে অভিযুক্ত শাহ আলম তাদের সম্পত্তি দাবী করে জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল। এ বিষয়ে আনোয়ার হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় আনোয়ার হোসেন চলতি বছরের ৫ জানুয়ারি বসতঘর নির্মাণ করেন। এরই জেরে শাহ আলম এই হামলা চালিয়েছে বলে দাবি আনোয়ার হোসেনের পরিবারের সদস্যদের।

পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখতে পান। অভিযুক্ত শাহ আলম বলেন। আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যে এই যায়গা আমার দখলে এবং আনোয়ারের বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে একটি মামলা করেছি।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এবিষয়ে রামগঞ্জ মোহাম্মদিয়া পুলিশ ফাঁড়ির  কর্মকর্তা (আইসি) বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.