1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

টাঙ্গাইলে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বিক্রেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন চৌধুরী পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে তিন হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ বিক্রেতা মো. আব্দুল আলীমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি-দক্ষিণ)। বুধবার(২১ জানুয়ারি) টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ারুল আজিমের তত্ত¡াবধানে বুধবার এসআই মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন গোয়েন্দা পুলিশের একটি দল গোপণে সংবাদ পেয়ে সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন চৌধুরী পশ্চিম পাড়ায় মাদক উদ্ধার অভিযান চালায়। অভিযানে দাইন্যা ইউনিয়ন চৌধুরী পশ্চিমপাড়ার মৃত আহাম্মদ আলীর ছেলে মো. আব্দুল আলীমকে(৪১) গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজতে থাকা তিন হাজার পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ৯ লাখ টাকা।
প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেপ্তারকৃত আব্দুল আলীমকে জব্দ করা মাদকদ্রব্য সহ টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.