1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

রূপগঞ্জ কারখানায় লোহা গলানোর বাট্টি বিস্ফোরণে নিহত ১

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্রমপুর স্টিল মিলস নামে এক কারখানায় লোহা গলানোর বাট্টি বিস্ফোরণে আলম হোসেন (৩৫) নামে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এসময় বরকত নামে আরেক শ্রমিক দগ্ধ হয়েছে। দগ্ধ বরকতকে জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

গত সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় বিক্রমপুর ষ্টীল মিলস কারখানায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আলম হোসেন নেত্রকোনার পূর্বধলার মাসকান্দা এলাকার মৃত. মিসির উদ্দিনের ছেলে এবং তিনি রূপগঞ্জের মৈকুলী এলাকার আমিনুল মোল্লার ভাড়া বাড়িতে বসবাস করতেন।

নিহতের স্ত্রী তাসলিমা বেগম জানান, আলম হোসেন বিক্রমপুর স্টীল মিলের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মত গতকাল তিনি কারখানায় কাজ করছিলেন এ সময় কারখানার লোহা গলানোর বাট্রি বিস্ফোরণে তিনি গুরুত্বর দগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজের জাতীয় বার্ন ইউনিটে ভর্তি হন এমন সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে আলম হোসেনকে মৃত অবস্থায় দেখতে পান। এ ঘটনার সঠিক তদন্তের দাবি করেন তিনি।

রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, গতরাত ২ টারদিকে মৈকুলী এলাকার বিক্রমপুর স্টীল মিলস কারখানায় লোহা গলানোর বাট্টি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় কারখানার শ্রমিক আলম হোসেন ও বরকত নামে ২ শ্রমিক দগ্ধ হয়। দগ্ধ ২ জনকে রাতেই জাতীয় বার্ন ইন্সটিটিউটে নিয়ে গেলে ভোরে আলম হোসেন মৃত্যু বরণ করেন। দগ্ধ অপর শ্রমিক বরকত চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও আশংকাজনক বলে জানান তিনি। নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.