1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ি: ঢাকাগামী এশিয়া এয়ারকন বাসে বিদেশী পিস্তলসহ দুইজন গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির চেকপোস্ট চলাকালে  গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে, রাত আনুমানিক ১৯:০০ ঘটিকার সময়, ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ একটি বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু করে। এই চেকপোস্টটি কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন মাধাইয়া বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা-গামী লেইনে পরিচালিত হয়।

রাত ৮:১৫ ঘটিকার সময় কুমিল্লার দিক থেকে আসা ঢাকা গামী এশিয়া এয়ারকন এসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৮৬) সংকেত দিলে থামানো হয়। বাসটির যাত্রীদের তল্লাশি করার সময় ডি-৩ ও ডি-৪ নং সিটে বসা যাত্রীদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন ও একটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: চিশতি, পিতা- গুলজার রহমান, বাসা- দক্ষিণ খোলা, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ। হাবিবুর রহমান শাকিল, পিতা- বুলবুল মিয়া, বাসা- মনার কান্দি, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ। তাদের মোবাইল ফোন তল্লাশি করা হলে, অস্ত্র কেনাবেচার তথ্য পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, কুমিল্লা থেকে অস্ত্রটি ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ যাচ্ছিল।

এ সময় তাদের সাথে থাকা দুটি মোবাইল ফোন, একটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং একটি রাউন্ড গুলি জব্দ করা হয়। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় আরও তদন্ত চালানো হবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.