২০ জানুয়ারি ২০২৬ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীরউত্তম) এবং গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) বাদ আছর ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক-এর নেতৃত্বে তেজগাঁও থানা এলাকার নাখালপাড়া বায়তুল নুর জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল হক বলেন, “শহীদ জিয়াউর রহমান এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যে অবদান রেখে গেছেন তা জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে। ইনশাআল্লাহ জনগণের ভোটে বিজয়ের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।”
উপস্থিত নেতৃবৃন্দদোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন— মহানগর উত্তর বিএনপির সদস্য মোজাম্মেল হোসেন সেলিম নুরুল হক নুরু তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির আহ্বায়ক আইনুল ইসলাম চঞ্চল সাবেক কমিশনার মাহামুদুল আলম মন্টু মো. রহমত উল্লাহ, হাফেজ আলমগীর,হাফিজুর রহমান কবির, আবুল হাশেম খান, ২৫ নং পূর্ব ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, জাসাস নেতা শফিকুল ইসলাম সফিক, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা, সহ তেজগাঁও থানা ও আশপাশের এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিগণ।
শোক প্রকাশ,দোয়া মাহফিল শেষে সাইফুল হক ও তাঁর সফরসঙ্গীরা সাবেক ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবদুস সালাম সাহেবের বাসভবনে যান এবং তাঁর স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
নামাজ আদায়,পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে সাইফুল হক—তেজগাঁও থানা এলাকার পূর্ব নাখালপাড়া নুরানী মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন এবংপূর্ব নাখালপাড়া লিচুবাগান জামে মসজিদে এশার নামাজ আদায় করেন
এ সময় তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।