1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ধামইরহাটে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায়; হত্যাকারীর গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তের আঘাতে উম্মে হাবিবা (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থী উপজেলার দক্ষিণ জাহানপুর এলাকার মো. হাসান আলীর মেয়ে।  গত সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে সে মারা যায়। মেয়ের পরিবারের পক্ষে থেকে থানায় অজ্ঞাতনামা একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারী রাতে পরিবারের সবার সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়েন উম্মে হাবিবা। গভীর রাতে বাড়ির সামনেই একটি টিউবয়েল খোলার চেষ্টা করছিল একদল দুর্বৃত্ত। এ সময় শব্দ পেয়ে উম্মে হাবিবা চোর চোর বলে চিৎকার দিতে থাকে দুর্বৃত্তরা খোলা টিউবলের হাতল দিয়ে উম্মে হাবিবার মাথায় আঘাত করে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় উম্মে হাবিবা কে সজনরা উদ্ধার করে উদ্ধার করে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করে দেয়। এখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে নেয়া হয়। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় উম্মে হাবিবার মৃত্যু হয়।
নিহত শিক্ষার্থী ২০২৫ সালে জাহানপুর সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। বর্তমানে মঙ্গলবাড়ি ময়েজ মেমোরিয়াল ডিগ্রী কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এদিকে ২০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে হত্যাকারীর গ্রেফতারের দাবিতে সহপাঠীরা ধামইরহাট জাহানপুর গ্রামে মানববন্ধন করেন। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।
ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচএম নাজমুল হুদা জানান, খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার কার্যক্রম চালাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.