1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ঘোড়ঘাটে ঝলমলে সকাল, রাতভর শীতের তান্ডব

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

কমছেই না শীতের দাপট। টানা কয়েক দিন ধরে শৈত্যপ্রবাহে কাঁপছে দিনাজপুরের ঘোড়াঘাট। ভোর সকাল রৌদ্রময় হলেও হিমশীতল বাতাসে বইছে কনকনে শীত। টানা কয়েক দিনের শৈত্যপ্রবাহের কারণে দেশের শীতলতম স্থানের তালিকায় শীর্ষে রয়েছে উত্তরের এ জেলা। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোর সকালেই কুয়াশা ভেদ করে উঠে গেছে সূর্য। তবে রোদে তেজ নেই। বাতাসের আর্দ্রতা শতভাগ থাকায় শীতের কামড় অনুভূত হচ্ছে হাড় পর্যন্ত। রাত থেকে সকাল ১০টা পর্যন্ত কনকনে শীতের প্রকট থাকায় বিপাকে জীবনযাপন করছেন নিম্ন আয়ের মানুষ। তীব্র শীত উপেক্ষা করেই জীবনযুদ্ধে নেমেছেন খেটে খাওয়া মানুষ। দিনের বেলা ঝলমলে রোদের দেখা মিললেও সূর্য ডুবলেই বাড়ছে কনকনে ঠান্ডা। রাতে চারপাশ যেন পরিণত হচ্ছে বরফে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোরেই দেখা গেছে ঝলমলে রোদ। তবে কনকনে শীতের দাপটে ¤œান হয়ে যাচ্ছে রোদের তাপপ্রবাহ। বাতাসের আর্দ্রতা শতভাগ থাকায় শীতের কামড় অনুভূত হচ্ছে হাড় পর্যন্ত। সন্ধা থেকে সকাল ৯টা-১০টা পর্যন্ত কনকনে শীতের প্রকট থাকায় বিপাকে জীবনযাপন করছেন নিম্ন আয়ের মানুষ। তীব্র শীত উপেক্ষা করেই জীবনযুদ্ধে নেমেছেন প্রাপ্তিক মানুষগুলো। টানা কয়েক দিন ধরে টানা শৈত্যপ্রবাহের কবলে রয়েছে । দিনের সর্বোচ্চ ২৬ ডিগ্রিতে উঠলেও রাতের বেলায় তা দ্রুত তাপমাত্রা কমে যাচ্ছে। ফলে রাতে ও ভোরে শীতের অনুভূতি তীব্রতর হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.