ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ জেলার তিনটি আসনে মনোনয়নপত্র প্রত্যাহারের কার্যক্রম শেষ হয়েছে। জেলার তিন আসনে বৈধতা পাওয়া মোট ২৩ জন প্রার্থীর মধ্য থেকে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। প্রার্থিতা প্রত্যাহারকারীরা হলেন, মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মীর সরফত আলী সপু, মুন্সীগঞ্জ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোঃ আমিনুল ইসলাম এবং মুন্সীগঞ্জ-৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হাজী আব্বাস কাজী।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট প্রার্থীরা লিখিতভাবে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। এর ফলে মুন্সীগঞ্জ জেলার তিনটি আসনেই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীর সংখ্যা কমে এসেছে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর নির্বাচনী প্রচার-প্রচারণা আরও গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।