1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ভবিষ্যতে যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য গণভোট: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

  • আপডেট সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

১৯ জানুয়ারি ২০২৬ জনগণকে শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, যদি জনগণ মনে করেন ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে একটি নতুন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার দিকে দেশ এক ধাপ এগোতে পারে, তাহলে তারা সেই অনুযায়ী রায় দেবেন। ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্যই গণভোট।

উপদেষ্টা সোমবার সকালে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচনে শুধু প্রতিনিধি নির্বাচন নয়, রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও জনগণের মতামত গ্রহণের জন্য গণভোটের ব্যবস্থা করা হয়েছে। চারটি মৌলিক বিষয়কে একটি প্যাকেজ আকারে জনগণের সামনে উপস্থাপন করা হয়েছে, যেখানে সম্মতি বা অসম্মতির মাধ্যমে জনগণ তাদের মত প্রকাশ করবেন।

উপদেষ্টা বলেন, নির্বাচনে বিজয়ী প্রার্থীরা সংসদে গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন এবং সরকার গঠন করবেন। তবে তারা জুলাই সনদের বিপক্ষে গিয়ে কাজ করার কোনো সুযোগ পাবেন না। জুলাই সনদই হবে ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি।

তিনি বলেন, স্বাধীন পুলিশ কমিশনসহ বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ ইতোমধ্যে অধ্যাদেশের মাধ্যমে গৃহীত হয়েছে এবং এসব বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। তফসিল ঘোষণার পর সরকার এসব বিষয়ে কথা বলতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে ফরিদা আখতার বলেন, সরকার কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষে কিংবা বিপক্ষে প্রচারণা চালাতে আসেনি। এটি ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী সরকারের দায়িত্ব পালনের অংশ। অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচন আয়োজনের জন্য নয়, বরং আগামী রাষ্ট্রব্যবস্থা কেমন হবে—সে বিষয়ে জনগণের মতামত নেওয়ার লক্ষ্যেই কাজ করছে।

সংবিধান সংস্কার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সংবিধানে যেসব ধারা গণবিরোধী ছিল এবং ক্ষমতা কুক্ষিগত করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে, সেগুলো পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে। তবে সংবিধান সংস্কারের মাধ্যমে মৌলিক অধিকার বা ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ন হবে—এমন আশঙ্কার কোনো ভিত্তি নেই বলে তিনি উল্লেখ করেন।

জেলা প্রশাসন পিরোজপুর আয়োজিত জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মো: আবদুল মান্নান স্বাগত বক্তব্য রাখেন। এ সময় পিরোজপুর জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.