1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

পলিন ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

পলিন ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  সোমবার সকাল ১১ টায় কুষ্টিয়া প্রেসক্লাবের হলরুম এম এ রাজ্জাক মিলনায়তনে শতাধিক অসহায় শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে পলিন ফাউন্ডেশনের সভাপতি এম জেড সাইদী সাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু মনি সাকলায়েন এলিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের আহ্বায়ক আল মামুন সাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য সচিব আবু মনি জুবায়েদ রিপন, সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সাবেক সহ সভাপতি নূরুন্নবী বাবু, সমকাল পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা, সময় টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি এস এম রাশেদ এবং পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহারিয়া ইমন রুবেল সহ প্রমুখ।
বক্তারা বলেন, শীত মৌসুমে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। পলিন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। অনুষ্ঠান শেষে অতিথিরা শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.