কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গর্জনিয়া ইউনিয়ন যুবদলের ৮নং ওয়ার্ডের উদ্যোগে গত ১৮ জানুয়ারি সন্ধ্যায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহিবুল্লাহ বলেন, “খালেদা জিয়ার আদর্শকে বিএনপির প্রতিটি নেতা-কর্মীর বুকে ধারণ করে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করে সংসদে পাঠাতে পারলেই শহীদ জিয়ার স্বপ্নের সোনার বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।”
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাস্টার শামশুল আলম, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হাশেম মিন্টু, বিএনপি নেতা আরিফুল ইসলাম পান্নু, গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি দিদারুল আলম ও ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক লুৎফুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন গর্জনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক মো. আকরাম, যুগ্ম সম্পাদক আহমদ হোছন ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. আকরাম সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাওলানা আবু ইছা মোনাজাত পরিচালনা করেন। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আব্দুল মালেক, অনুষ্ঠান সঞ্চালনা করেন জসিম উদ্দিন হেলালী ও জিয়া উদ্দিন বাবুল।