1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে নরসিংদী জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা।

  • আপডেট সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১১৮ দেখেছেন

আর এ লায়ন সরকার নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদী জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জুন) বিকাল ৫ টায় নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন,এ সময় তিনি বলেন, জাতির পিতার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ। এ সংগঠনের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, অর্জন ও গৌরবের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে নরসিংদী জেলা আওয়ামীলীগ। অন্যান্য বারের চেয়ে এবার প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে। তাই আগামী ২৩ জুন সর্বোচ্চ সংখ্যক দলের নেতাকর্মী উপস্থিত থেকে দিবসটি উদযাপন করার জন্য আহবান জানান তিনি।

এ সময় জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খোকা’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি মনতাজ উদ্দিন ভূঁইয়া, প্রচার সম্পাদক রঞ্জন সাহা, নতুন জেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মোঃ সেলিম।

নরসিংদী জেলা তাঁতী লীগের সভাপতি কায়কোবাদ হোসেন কানু, নরসিংদী জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ রিপন সরকার,নরসিংদী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন সুলতানা, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি মিয়া মোহাম্মদ মনজুর, নরসিংদী শহর আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আশরাফুল হোসেন সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.