1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

ঢাকা বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • আপডেট সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

১৮ জানুয়ারি ২০২৬ শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের মধ্যে দুই বছর মেয়াদি এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। অপরদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধান শান্তনু মন্ডল।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান নাসিমুল খবির, অধ্যাপক লালা রুখ সেলিম, অধ্যাপক এ এ এম কাওসার হাসান, সহযোগী অধ্যাপক মুকুল কুমার বাড়ৈ প্রভাষক ও ছাত্র উপদেষ্টা সৈয়দ তারেক রহমান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক জাহিদা আক্তার ও সহকারী অধ্যাপক মুহা. রামিজ আফরোজ শাহী উপস্থিত ছিলেন।

স্বাক্ষর অনুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সমঝোতা চুক্তির মাধ্যমে উভয় বিশ্ববিদ্যালয় কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করবে। যা শিক্ষা ও গবেষণায় তাৎপর্যপূর্ণ অগ্রগতি সাধনে সহায়ক হবে।

এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য বিভাগ এবং খুলনা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ডিসিপ্লিনের মধ্যে পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি বিনিময়ের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রমকে সমৃদ্ধ করা এবং শিক্ষার্থীদের অভিজ্ঞতার পরিসর বৃদ্ধি করা।

সমঝোতা চুক্তির আওতায় যৌথভাবে সেমিনার, উপস্থাপনা ও শিল্পকথন, কোর্স ও বিষয়ভিত্তিক কর্মশালা, কর্মশালাভিত্তিক প্রদর্শনী, বিষয়ভিত্তিক গবেষণা প্রকল্প বাস্তবায়ন এবং গবেষণা প্রকল্পভিত্তিক প্রদর্শনী আয়োজন করা হবে।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.