একটি জমি থেকে মালিকের অনুমতি ছাড়াই জোরপূর্বক গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন জোরাদ্দল মৌজা ঘটনাস্থলে দেখা যায়, একাধিক বড় গাছ কেটে ফেলে রাখা হয়েছে এবং আশপাশের পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভুক্তভোগী জমির মালিক মীর আব্দুল আউয়াল দাবি, জমিটি তার নিজস্ব হলেও প্রভাবশালী একটি পক্ষ কোনো ধরনের পূর্ব নোটিশ বা আইনি অনুমতি ছাড়াই গাছ কেটে নিয়ে যাচ্ছে। বাধা দিতে গেলে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
পৈত্রিক সূত্র এই জমির মালিক। এই জমি নিয়ে কোর্টে মামলার চলমান। জানুয়ারি মাসের ১৯ তারিখে মামলার শুনানি রয়েছে। জাহাঙ্গীর গং জোরপূর্বক ২৫ বছরের পুরনো গাছ গেলে কাটে।
অভিযুক্ত জাহাঙ্গীর বলেন, চার মাস আগে তারা এই জমিটি ক্রয় করেন। বাড়ি করার জন্য জমির গাছ কেটে নেওয়া হয়। এই জমির মালিক তারা নয়।
স্থানীয়রা জানান, এভাবে প্রকাশ্যে গাছ কাটার ঘটনা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। একই সঙ্গে এটি ব্যক্তিগত সম্পত্তির অধিকার লঙ্ঘনের শামিল। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে এলাকায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে।
সদর থানায় এস আই আমিনুল ইসলাম জানান, সকালে গাছ কাটার ও মারামারি আশঙ্কা থাকায় ঘটনা স্থানে গিয়ে দুই পক্ষকে সমঝোতা করার জন্য বলা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দুই পক্ষকে বসে সমাধান করার জন্য বলা হয়েছে।