1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ধানের বস্তায় লুকানো ছিল গুলি–কার্তুজ, রামু থানা পুলিশ ও ঈদগড় ক্যাম্পের বিশেষ অভিযানে গ্রেফতার অস্ত্র ব্যবসায়ী

  • আপডেট সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

কক্সবাজারের রামু উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চায়না রাইফেলের গুলি ও শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ সময় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ১১টা ৪০মিনিটের দিকে রামু থানাধীন ঈদগড় ইউনিয়নের পানিস্যাঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়ার তত্ত্বাবধানে রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে এসআই (নিঃ) মোহাম্মদ খোরশেদ আলম ও এএসআই (নিঃ) মুহাম্মদ জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আসামি নুর মোহাম্মদ ওরফে কালু চৌকিদারের বসতঘরে তল্লাশি চালান। এ সময় ঘরের ভেতরে ধানের বস্তার মধ্যে লুকানো অবস্থায় ১০ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ২ রাউন্ড শর্টগানের কার্তুজ এবং ৩টি খালি খোসা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত রাত সাড়ে ১২টার দিকে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি অস্ত্র ও গোলাবারুদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন বলে স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নুর মোহাম্মদ প্রকাশ কালু চৌকিদার একজন দক্ষ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর এবং পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ মোট পাঁচটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি নুর মোহাম্মদ (৩৬) শহর আলীর ছেলে। তিনি ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পানিস্যাঘোনা এলাকার বাসিন্দা।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.