1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

পটুয়াখালী দশমিনায় উপজেলা নির্বাহী অফিসারের বরাবর ভূমি জবর দখলের বিরুদ্ধে অভিযোগ দাখিল

  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

পটুয়াখালীর দশমিনায় ভূমিদস্যু কর্তৃক বন্দোবস্তকৃত জমি জোরপূর্বক জবর দখলের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে উপজেলার চর বোরহানের চর ছামাদ গ্রামে বসবাসকারী ১৩০ টি বন্দোবস্তপ্রাপ্ত অসহায় হতদরিদ্র পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ লিখিত অভিযোগ করা হয়। এ সময় বক্তব্য রাখেন, মো. ইউনুচ খলিফা, নুর আক্তার মনি ও মো. মামুন প্যাদা সহ অনেকে।

এসময় উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর ঢালী, কামাল মোল্লা, নুর নাহার বেগম, সেতারা বেগম, রিনা আক্তার, নাজমা বেগম, পিয়ারা বেগমসহ শতাধিক ভূমিহীন পরিবারের সদস্যরা।

লিখিত অভিযোগ ও বক্তব্য সূত্রে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০১ সালে, জেএল ১৮৮/৯৯ ও ১৮৯/৯৯ এর ভূমি হইতে অসহায় ও ভূমিহীন ১৩০টি পরিবারকে ১৯৫ একর জমি বন্দোবস্ত প্রদান করেন। সে জমি দীর্ঘ ২৩ বছর যাবৎ সমস্ত জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলো। জুলাই/২৪ গণঅভ্যুত্থান পরবর্তী সময় একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্রের ভূমিদস্যুরা মিলে এসব জমি জোরপূর্বক দখল, ধান কর্তন ও স্কেবেটার মেশিন দিয়ে মাটি কেটে তরমুজ চাষের অপচেষ্টা করছেন বলে তাদের অভিযোগ। তাই তারা এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানান। এ সময় দশমিনা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি বিশেষ গুরুত্বূর্ণ হওয়ায় তাৎক্ষণিক সমাধান দেয়ার জন্য উপজেলা ভূমি অফিস ও পুলিশকে ব্যবস্থা গ্রহণের জন্য দ্রুত নির্দেশনা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.