1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মো. আব্দুল্লাহ’র মনোনয়নপত্র পুনরায় বৈধ ঘোষণা 

  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মো. আব্দুল্লাহ’র মনোনয়নপত্র পুনরায় বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এর ফলে তার নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনি বাধা রইল না। শনিবার (১৭ই জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে শুনানি শেষে এই রায় দেওয়া হয়।

এর আগে, একই আসনের স্বতন্ত্র প্রার্থী মীর সরাফত আলী সপু অভিযোগ করে ছিলেন যে, শেখ মো. আব্দুল্লাহ তার হলফনামায় জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত একটি মামলার তথ্য গোপন করেছেন।

এই অভিযোগ তুলে তিনি আব্দুল্লাহর মনোনয়নের বিরুদ্ধে আপিল আবেদন করেন। তবে কমিশন উভয় পক্ষের শুনানি ও নথিপত্র পর্যালোচনা করে মীর সরাফত আলী সপুর সেই আপিলটি খারিজ করে দেয় এবং আব্দুল্লাহর মনোনয়ন বৈধ রাখার সিদ্ধান্ত দেয়।

শেখ মো. আব্দুল্লাহ এই আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী হিসেবে পরিচিত। আপিল খারিজ হওয়ার ফলে তিনি এখন পুরোদমে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.