1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

চাঁদার জন্য হোসেনপুরে বিয়েবাড়িতে বিশৃঙ্খলা, হিজরাদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে চাঁদার জন্য হিজরাদের বিরুদ্ধে অশালীন আচরণ ও হুমকির অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
গত শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার জিনারী ইউনিয়নের পিপলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পিপলাকান্দি গ্রামের আব্দুল হান্নানের ছেলে পলাশের বিয়ের অনুষ্ঠান চলাকালে কয়েকজন হিজরা বিয়ে বাড়িতে এসে চাঁদা দাবি করে। পরিবারের পক্ষ থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা উত্তেজিত হয়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, চাঁদা না পেয়ে হিজরারা উচ্চস্বরে অশালীন ভাষায় কথা বলতে থাকে এবং প্রকাশ্যে অশোভন আচরণ করে বিয়েবাড়ির পরিবেশ অশান্ত করে তোলে। এতে নারীসহ অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনুষ্ঠান ব্যাহত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন হিজরার হাতে দেশীয় অস্ত্র ‘দা’ রয়েছে। তারা এসব অস্ত্র প্রদর্শন করে বিয়ে বাড়ির লোকজনকে ভয় দেখায় ও নানা ধরনের হুমকি দেয়। ভীতিকর পরিস্থিতিতে অনেকেই নীরব থাকতে বাধ্য হন।
বিয়ে বাড়ির স্বজনরা জানান, হিজরাদের এমন আচরণে অনুষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। পরে স্থানীয় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকাবাসীর ভাষ্য, বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চাঁদা আদায়ের নামে এ ধরনের ঘটনার অভিযোগ আগেও পাওয়া গেছে। তারা এ বিষয়ে প্রশাসনের কার্যকর ও স্থায়ী পদক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “চাঁদার জন্য কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে অভিযোগের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.