ব্রাহ্মনবাড়ীয়া নবীনগরে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শামীম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।নিহত শামীম পৌর এলাকার জহিরুল ইসলাম ছেলে।এ ঘটনায় মাছুদ (২৪) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত যুবক খোকন মিয়া ছেলে। তারা উভয়েই নবীনগর পৌর এলাকা ৮নং ওয়ার্ড পালপাড়ার বাসিন্দা।
গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে নবীনগর–কোম্পানিগঞ্জ সড়কের পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নবীনগর উপজেলার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে শামীমের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে শামীম ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিকে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. রোকসানা জানান, শামীম নামের এক যুবককে হাসপাতালে আনা হলে তাকে স্পট ডেড ঘোষণা করা হয়। আহত মাসুদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।