1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

কুমিল্লা মেঘনার ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: সাংবাদিকদের লেখালেখির পর অভিযুক্ত আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. নাসির (৪০)–কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মেঘনা থানা পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, ভাওরখোলা গ্রামের উত্তর পাড়ার এক শিশু (৮) এই নৃশংস ঘটনার শিকার হয়। অভিযুক্ত মো. নাসির একই গ্রামের ভেরি বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে। জানা গেছে, ভুক্তভোগী শিশুটি অভিযুক্তের আত্মীয়। শিশুটি তার নানার বাড়িতে বেড়াতে আসলে বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

তবে পরিতাপের বিষয় হলো, ঘটনার পরপরই অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ভুক্তভোগীর পরিবার গড়িমসি করে বলে অভিযোগ ওঠে। স্থানীয় সাংবাদিকদের ধারাবাহিক লেখালেখির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে মেঘনা থানা পুলিশ অভিযুক্ত নাসিরকে আটক করে থানায় নিয়ে আসে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগী শিশুর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ভাওরখোলা ইউনিয়নজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এমন নৃশংস ঘটনায় এলাকাবাসী হতবাক এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।

এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, স্থানীয় সাংবাদিকদের লেখালেখির ভিত্তিতে অভিযুক্তকে ভোরবেলায় আটক করা হয়েছে। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো ভিকটিমের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের ঘটনায় দ্রুত তদন্ত ও কঠোর বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.