1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ঘোড়াঘাটে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাঠ পরিদর্শনে, মন্ত্রী-প্রতিমন্ত্রী বাকিতে সিগারেট না দেওয়ার জেরে ভয়াবহ হামলা, গুরুতর দগ্ধ ব্যবসায়ী; গ্রেফতার ১ বড়পুকুরিয়া কয়লা খনিতে নিয়োগের দাবিতে শ্রমিকদের মানববন্ধন দিনাজপুরে পুবাইল থেকে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইমন হোসেন ‎টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক গোবিন্দগঞ্জে চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেফতার একজন ভারতের সঙ্গে আলোচনা করে মোগলহাট স্থলবন্দর চালুর উদ্যোগ নেওয়া হবে: ত্রাণমন্ত্রী সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ হাসনাত গ্রেফতার শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময়

পটিয়ায় ট্রাক–কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, দুই চালক গুরুতর আহত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসের ভাটিখাইন এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর আনুমানিক সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং দুই চালক গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়।আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ড ভ্যানটি উদ্ধার করে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। এতে কিছু সময় ওই সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.