1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

বান্দরবানের পাহাড়ে হাঁড়ি পাতিল ফেরি করতে গিয়ে নবীনগরের কবীর হোসেনের মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

প্রতিনিধি হাঁড়ি-পাতিল কাঁধে বহন করে গ্রামে গ্রামে বিক্রি করতে গিয়ে পাহাড়ি পথে অসুস্থ হয়ে মারা গেছেন এক ফেরিওয়ালা। তার নাম কবীর হোসেন (৪৫)। বুধবার সকালে পার্বত্য জেলা বান্দরবানের রোমা থানার দুর্গম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হাঁড়িপাতিল বিক্রির উদ্দেশ্যে পথে বের হলে হঠাৎ তিনি স্ট্রোকে আক্রান্ত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রোমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানস বড়ুয়া।

নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, কবীর হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার উত্তরপাড়া এলাকায়, কবরস্থানের পাশে। তিনি মো. মন্নাফ মিয়া ও আনোয়ারা বেগমের ছেলে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি পোস্ট দেখে নিহতের ভাগিনা শুক্কু মিয়া তাকে নিজের মামা হিসেবে শনাক্ত করেন। পরে তিনি পরিবারের অন্যান্য সদস্যদের বিষয়টি অবহিত করেন। পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.