1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা বগুড়া নার্সিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত কুষ্টিয়া সদরে সারের কৃত্রিম সংকট: ডিলারের কালোবাজারিতে দিশেহারা সাব-ডিলার ও কৃষক কুমিল্লায় হায়েসসহ ৮৯.৮ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকের মর্যাদা ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গিকার ডিমলায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ‘শিক্ষকরাই জাতি গড়ার কারিগর’—এমপি আব্দুস সাত্তার ভেড়ামারায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা খিলক্ষেত বিআরটিএতে শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অনিয়মের অভিযোগ: ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ সেবাপ্রার্থীরা চকমিরপুরকে আধুনিক ও মাদকমুক্ত রোল মডেল ইউনিয়ন করার প্রতিশ্রুতি সাবেক সেনাসদস্য মিলন হোসেনের

পারিবারিক বিচ্ছেদের পর মানসিক সংকটে রাজশাহীতে যুবকের মৃত্যু

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

রাজশাহী নগরীতে পারিবারিক কলহ ও দীর্ঘদিনের মানসিক চাপের প্রেক্ষাপটে সবুর (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে কাশিয়াডাংগা থানাধীন পীর সাহেব এলাকার নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহটি আনুমানিক চার থেকে পাঁচ দিন আগের হতে পারে। বাসার চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
নিহত সবুর পীর সাহেব এলাকার মৃত শামসুল হক খোকার ছেলে। তিনি দিনমজুর হিসেবে নেটের কাজ করতেন এবং এক সন্তানের জনক ছিলেন। সবুরের বড় ভাই হাবিবুর রহমান সুইট জানান, বুধবার সকাল ৯টার দিকে তাদের বড় বোন খুদন সবুরের বাসায় এসে দরজা বন্ধ ও দুর্গন্ধ লক্ষ্য করেন। পরে প্রাচীর টপকে ঘরের পেছন দিক দিয়ে প্রবেশ করে টিনের চালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সবুরের মরদেহ দেখতে পান।
পরিবারের সদস্যরা জানান, প্রায় এক বছর ধরে সবুরের সঙ্গে তার স্ত্রীর সম্পর্কের অবনতি ঘটে। গত পাঁচ মাস আগে তার স্ত্রী তালাক দিলে তিনি গভীর মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এই মানসিক চাপ থেকেই এমন মর্মান্তিক ঘটনা ঘটতে পারে।
কাশিয়াডাংগা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.