1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা সভা ১০ শতক জমির দখল নিয়ে বিরোধ, জাল কাগজের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট নাচোলে অসহায় ও দুস্থদের মাঝে ১ লাখ ৪০ হাজার টাকার অনুদান বিতরণ শত বছরের জনদুর্ভোগ লাঘবে হারবাংয়ের সড়ক রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ বাগআঁচড়া যুবলীগ নেতা  নুর মোহাম্মদ খোকন গ্রেপ্তার ‎শিক্ষক দিবসে বানিয়াগাঁতী সীতানাথ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকদের সম্মাননা নওগাঁয় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ৫১ গ্রাম পুলিশকে বাইসাইকেল বিতরণ চলনবিল পুনরুদ্ধারে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে ফরিদপুরে মতবিনিময় সভা বিশ্ব বসতি দিবসে মাদারীপুরে র‍্যালি ও আলোচনা সভা

আড়াইহাজারে অস্ত্র, মাদকসহ গ্রেপ্তার চার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল, গুলি, ম্যাগাজিন, ককটেল, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ১৬ লক্ষ ৬০ হাজার টাকাসহ চারজন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে একথা জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ভিটি কামালদী এলাকার আব্দুল মতিনের ছেলে মোঃ সুজন (৩০), মনোহরদী এলাকার মোঃ আরজু ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া (৩৫), কামালদী এলাকার মোঃ নাঈমের স্ত্রী রুনা বেগম (৩৮) ও শহিদুল ওটফে শহিদুল্লাহ মিয়ার ছেলে মোঃ নাঈম (৪২)। গতকাল রাতে আড়াইহাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের ভিটি কামালদী (মুন্সিরপুর) এলাকায় অভিযান চলছে আসামিদের গ্রেপ্তার করা হয়।

এসময় আসামিদের কাছ থেকে ১০৫ (একশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ (ষোল) পুরিয়া হেরোইন, ০১টি বিয়ারের ক্যান, ১টি প্লাস্টিকের বোতলে অনুমান ১৫০ গ্রাম মদ, মাদক বিক্রয়ের নগদ ১৬ লক্ষ ৯০ হাজার টাকা ও ০৬ টি টালি খাতা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামি মোঃ নাঈম (৪২) তার হেফাজতে অস্ত্র-গুলি ও বিস্ফোরক জাতীয় ককটেল রয়েছে মর্মে জানায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম তল্লাশি করে মোঃ নাঈম এর বসতবাড়ির রান্নাঘরে চালের ড্রামের ভেতর থেকে দুইটি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি গুলির খোসা, দুইটি ম্যাগাজিন, দশটি ককটেল, একটি দা, একটি ধারালো চাকু, একটি ছুরি, একটি ধারালো চাপাতি উদ্ধার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র আইন ও বিস্ফোরক আইনে পৃথক পৃথক মামলা রুজু করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.