1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

বিরল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থীর মতবিনিময়

  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

দিনাজপুরের বিরল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে বিরল প্রেস ক্লাবে মতবিনিময়ে মাওলানা জোবায়ের সাঈদ বলেন, দেশ ও সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৎ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা জাতিকে সঠিক পথ দেখাতে সহায়ক ভূমিকা পালন করে। তিনি আগামীর রাজনীতিতে ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, দিনাজপুর-২ আসনের সার্বিক উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন, শিক্ষা ও নৈতিকতার উন্নয়নে বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও জনগণকে সাথে নিয়ে কাজ করবে। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও গণমাধ্যম সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন। এ সময় উন্মুক্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতামত বিনিময় হয়। সভা শেষে সাংবাদিকদের সাথে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ খেলাফত মজলিস বিরল উপজেলা সভাপতি মুফতী আনোয়ারুল ইসলাম। দোয়া পরিচালনা করেন বিরল উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আকরাম হুসাইন, অর্থ সম্পাদক মুফতি দেলোয়ার হুসাইন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল কাজী ইমাম হোসাইন ইলাত সহ স্থানীয় নেতৃত্ববৃন্দ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন- বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান (যুগান্তর), সাধারণ সম্পাদক তাজুল ইসলাম (ভোরেরদর্পন), সাবেক সভাপতি মোজাম্মেল হক শামু (খোলা কাগজ), সহ সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম (জবাবদিহি) , দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জহির (আলোকিত দিনাজপুর), নির্বাহী সদস্য দিপঙ্কর রায় (মানবকন্ঠ), মুসলিম হক (বাংলার দূত), আব্দুল আজিজ (দেশেরকন্ঠ), সদস্য সেলিম রেজা (জনতার খবর), বেলাল হোসেন (নওরোজ), লুৎফর রহামান (ঘোষণা), আবুল কালাম আজাদ (ভোরের চেতনা)।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.