1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

রূপগঞ্জে যৌথ অভিযানে ডাকাতি,অপহরণ ও মাদক মামলার তিন আসামী গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে ডাকাতি, অপহরণ ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গত রবিবার রাতে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে উপজেলার গোলাকান্দাইল এলাকায় পরিচালিত এই অভিযানে চক্রের মূল হোতা রাসেল ফকির (৩০) এবং তার দুই সহযোগী বাদল ফকির (২৭) ও মনজুরুল (২৯)-কে আটক করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, অপহরণ, মাদক ব্যবসা ও সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তারা রূপগঞ্জ থানায় দায়েরকৃত ডাকাতি ও সশস্ত্র সহিংসতা সংক্রান্ত একাধিক মামলার আসামি এবং দণ্ডপ্রাপ্ত অপরাধী।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ জনগণের জানমাল রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন বলেন, ডাকাতি অপহরণ মাদক মামলা তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.