নিউজ ডেস্কঃ
জাতীয় পার্টির কো- চেয়ারম্যান ও দৈনিক ঘোষণার সম্পাদক ও প্রকাশক মোঃ সাহিদুর রহমান টেপা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন পবিত্র ঈদুল আযহায় সকলকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মানবিকতার পরিচয় দিতে হবে। ধনী আর গরীবের ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাড়াতে হবে। সাম্য, শান্তি আর ঐক্যের বার্তা বয়ে এনে আল্লাহর সন্তুষ্টির আশায় পথ চলতে হবে। তিনি বর্তমানে স্ব- পরিবারে আমেরিকায় অবস্থান করছেন। সেখান থেকেই দেশের সকল স্তরের মানুষকে জানিয়েছেন ঈদ মুবারক।