1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বরণে পাঁচবিবিতে দুই দিনব্যাপি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বরণে জয়পুরহাটের পাঁচবিবিতে দুই দিন ব্যাপি ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার সাড়ারপাড়া ফুটবল ক্লাবের আয়োজনে সাড়ারপাড়া গ্রামের মাঠে এই খেলার অনুষ্ঠিত হয়।

কুসুম্বা ইউনিয়ন যুবনেতা রাকিব হোসেন স্বপনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক আনিছুর রহমান আনিছ, পৌর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক নয়ন হোসেন প্রধান, কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু , সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, যুবনেতা শফিকুল ইসলাম, কুসুম্বা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সবুজ হোসেন। এছাড়াও সাড়ারপাড়া ফুটবল ক্লাবের সভাপতি সৌরভ হোসেন, সাধারণ সম্পাদক তাওহীদ ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। দুই ব্যাপি খেলায় ৮টি দল অংশ গ্রহন করেন।

ফাইনাল খেলা অংশ নেন জয়পুরহাট ফুটবল একাডেমি বনাম উচাই আদিবাসী ফুটবল একাদশ। খেলায় জয়পুরহাট ফুটবল একাডেমিকে=০১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন উচাই আদিবাসী ফুটবল একাদশ। খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি নগদ ৯ হাজার টাকা ও পরাজিত দলকে ৬ হাজার টাকা তুলে দেন অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.