1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার ভিত্তি গড়বে আসন্ন নির্বাচন: নারায়ণগঞ্জে অতিরিক্ত সচিব

  • আপডেট সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক বলেছেন, একটি সময় দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ক্ষয়প্রাপ্ত হয়ে কর্তৃত্বনির্ভর শাসনে রূপ নিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই জনগণের মধ্যে পরিবর্তনের দাবি জোরালো হয় এবং চব্বিশের গণআন্দোলনের মধ্য দিয়ে নতুন রাষ্ট্রচিন্তার সূচনা ঘটে। এই ধারাবাহিকতার ফল হিসেবেই আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করা হচ্ছে।
গত শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আয়োজিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে—২০২৬ সালে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়েই একটি নতুন সংবিধান প্রণয়নের পথ তৈরি হবে, যা দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনায় স্থায়ী দিকনির্দেশনা দেবে এবং ভবিষ্যৎ প্রজন্ম এর সুফল ভোগ করবে।
অতিরিক্ত সচিব বলেন, দীর্ঘ সময় ধরে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল। এর ফলে ভোট দেওয়া যে নাগরিক দায়িত্ব, সেই চর্চাও সমাজে দুর্বল হয়ে পড়েছে। যারা এই সময়ে নতুন ভোটার হয়েছেন, তারাও কখনো ভোটকেন্দ্রে গিয়ে মত প্রকাশের সুযোগ পাননি।
তিনি বলেন, ভোট প্রদান কেবল সাংবিধানিক সুযোগ নয়, এটি একটি সচেতন সিদ্ধান্ত। দায়িত্বহীনভাবে ভোট দিলে অযোগ্য ব্যক্তি নির্বাচিত হতে পারে, যার প্রভাব পড়ে পুরো রাষ্ট্রব্যবস্থায়। সেক্ষেত্রে জনগণের ভোগান্তির দায় ভোটার হিসেবেও বহন করতে হয়।
নির্বাচন আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচন দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে এবং দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
উদ্বুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রায়হান কবির। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাতসহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ভোটারদের জন্য তথ্যভিত্তিক ডিজিটাল সেবা VoteInfo Hub অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.