1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মিয়ানমার থেকে ইয়াবার চালান, তুমব্রুতে বিজিবির হাতে ৪ লাখ ২০ হাজার পিস উদ্ধার শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা ‌কক্সবাজারের ঐতিহ্যবাহী ছুরতিয়া সিনিয়র মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে সাদুল্লাপুরে নয়ানপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ

আড়াইহাজারে ২ গরু চোরকে গণপিটুনি, পিকআপ ও ২টি ষাঁড় গরু উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভাধীন এলাকায় গরু চুরি করতে এসে জনতার হাতে ধরা পড়লেন দুই চোর। শনিবার (১০ জানুয়ারি) সকাল ৭টায় আড়াইহাজার-মদনপুর পাকা রাস্তার ওপর, নৌয়াপাড়া ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ন ২১-৮৮০১ নম্বরযুক্ত একটি পিকআপে দুটি ষাঁড় গরু নিয়ে যাওয়ার সময় সন্দেহ হওয়ায় স্থানীয় লোকজন তাদের পথ আটকায়। জিজ্ঞাসাবাদে তারা সঠিক উত্তর দিতে না পারায় জনতা তাদের গরু চোর সন্দেহে গণপিটুনি দেয়।

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত দুই চোরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তারা থানা হেফাজতে আছে। গ্রেফতারকৃতরা হলেন- নরসিংদী জেলার পলাশ থানার পাইক্কাপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে সোহেল (২৮) ও মাধবদী থানার কান্দাপাড়া গ্রামের আলী-এর ছেলে সুমন (৫০)।

এছাড়াও, তাদের ব্যবহৃত পিকআপ ভ্যান এবং চুরি হওয়া দুটি ষাঁড় গরুও উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন জানান, আটকৃত দুই ব্যক্তি গরু চোর। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.