1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা ‌কক্সবাজারের ঐতিহ্যবাহী ছুরতিয়া সিনিয়র মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে সাদুল্লাপুরে নয়ানপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ দিনাজপুরের বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নলডাঙ্গায় স্বল্প খরচে ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে”ড্রিম ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টার”

  • আপডেট সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

নাটোরের নলডাঙ্গায় স্বল্প খরচে ক্যারিয়ার গড়ার সুযোগ সৃষ্টি করেছে”ড্রিম ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টার। গত শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৫টায় দিকে, নলডাঙ্গা উপজেলা মোড়ে-ড্রিম ল্যাংগুয়েজ সেন্টার উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,নলডাঙ্গা উপজেলা জিয়া মঞ্চের সভাপতি ও প্রপান ফিলিং স্টেশনের পরিচালক আকরাম হোসেন ডলার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নেদারল্যান্ডস আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা,প্রকৌশলী মোহাম্মদ কামাল উদ্দিন,নাটোর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক,আবুল বাসার আজাদ লাভলু, জয়পুরহাট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের জাপানি ভাষা শিক্ষা কোর্স,ট্রেড ইনচার্জ,আবুল হাসান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,ড্রিম ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টারের পরিচালক জাকির হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন,বিদেশি ভাষা শিক্ষা তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এবং দেশ-বিদেশে কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ড্রিম ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টারের মাধ্যমে ইংরেজি,জাপানিজসহ বিভিন্ন বিদেশি ভাষা শিক্ষার সুযোগ সৃষ্টি করা হয়েছে। যা তরুণদের দেশ ও বিদেশে কর্মসংস্থানে সহায়ক হবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শেষে স্থানীয় গণ্যমান্য, ব্যক্তিবর্গ,শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.