1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

বোরহানউদ্দিনে ৯৫০পিস ইয়াবাসহ মাদকের ডিলার আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ওমর আলী নামক ইয়াবা ডিলারকে গ্রেপ্তার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান (মনির) এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার সকাল ৯ টায় বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারের বিসমিল্লাহ হোটেলের পিছনের কেবিন থেকে ৯৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। আটককৃত ইয়াবা ডিলার ওমর আলী (২৭) চরফ্যাশন পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ফ্যাশন এলাকার মৃত মো: শাহজাহানের ছেলে।
পুলিশ সূত্রে জানায় , গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার ডিলার ওমর আলী নামক যুবককে স্থানীয়দের সামনে তার দেহ তল্লাশি করে ৯৫০পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। ওমর আলীর কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ২ লাখ ৮৫ হাজার টাকা।
অন্যদিকে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান (মনির) যোগদানের পর থেকেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখায় ও পুলিশের মাদক বিরোধী অভিযানকে স্বাগত জানান সচেতন মহল। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান (মনির) জানান, ভোলা জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ওমর আলী নামক যুবককে ৯৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.