1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

কমলগঞ্জে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ধর্মপুর গ্রামে ধানের শীষের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৭ জানুয়ারি ২০২৬)বাদ মাগরীব স্বেচ্ছাসেবকদল নেতা সাইদ আহমদ তালুকদারের বাড়ির উঠানে এ বৈঠক বসে।
ডা. মতিলাল পালের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবকদল নেতা সাইদ আহমদ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার–৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন—কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াছুর রহমান, রহিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ৭নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য বুলবুল আহমেদ ওয়াতির, বিজিদ দেবনাথ, লিটন আহমদ চৌধুরী, দিনার চৌধুরী, নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.