1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

পটিয়া থানা পুলিশের উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ এবং নারী নির্যাতন বিরোধী উঠান বৈঠক

  • আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

চট্টগ্রামের পটিয়া থানার আয়োজনে বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় পটিয়া পৌরসদরের রেলস্টেশন গেইট এলাকায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারী নির্যাতন বিরোধী সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নোমান আহমদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, পটিয়া সার্কেল। পটিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হক-এর সভাপতিত্বে সভায় পটিয়া থানার সহকারী কর্মকর্তা এসআই ফরহাদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই মামুন উদ্দিন। বক্তারা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারী নির্যাতনের ভয়াবহতা তুলে ধরে এসব সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পটিয়াবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হয়। আলোচনার এক পর্যায়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোটের প্রতি প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা আরও বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূল করতে কেবল আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও অপরিহার্য। পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপরাধ দমন আরও কার্যকর হবে। উঠান বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.