1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

ডাকাতি মামলার ৪ জন আসামিকে আদালতে প্রেরণ করেছেন শাজাহানপুর থানা পুলিশ

  • আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

বগুড়ার শাজাহানপুরে ডিবি পুলিশের পরিচয়ে মহাসড়কে নাটকীয় কায়দায় ফার্নিচার বোঝাই পিকআপ লুটের ঘটনায় এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন বরিশালের শহিদুল ইসলাম সোহেল ওরফে মোল্লা ডাকাত (৩২)। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ইছাপুর মহল্লার ইয়াছিন আলীর ছেলে।

রোববার দুপুরে র‍্যাব-৮ বরিশাল সদর কোম্পানির সহায়তায় বরিশাল কোতয়ালী থানার নতুন বাজার দারোগা-বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ওয়াহিদুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাবের দেয়া তথ্য সূত্রে ঘটনার বিবরণ, গত ১২ আগস্ট রাতে কেরানীগঞ্জ থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ফার্নিচার বোঝাই একটি পিকআপ নিয়ে রওনা দেন চালক আল-আমিন। ভোরে বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকার ঢাকা–বগুড়া মহাসড়কের একটি ওভারপাসে পৌঁছালে তিনটি প্রাইভেটকারে আসা ১৪-১৫ জন দুর্বৃত্ত পুলিশের ব্যবহৃত সিগন্যাল লাইট জ্বালিয়ে পিকআপটির গতিরোধ করে।
ডিবি পুলিশ পরিচয়ে তারা চালক ও হেলপারকে হাতকড়া পরিয়ে গামছা দিয়ে চোখ ও হাত বেঁধে প্রাইভেটকারে তুলে নেয়। পরে সদর উপজেলার দ্বিতীয় বাইপাসের ধনিয়াতলা এলাকায় চালক ও হেলপারকে ফেলে রেখে ফার্নিচার বোঝাই পিকআপটি নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।
পরে স্থানীয় লোকজন চালক ও হেলপারকে উদ্ধার করে। এ ঘটনায় শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

পূর্বে গ্রেফতারকৃত মোল্লা ডাকাতের দেয়া তথ্য মতে এ ঘটনায় আরও ৪ জন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন শাজাহানপুর থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.