1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
টঙ্গীতে র‍্যাবের হাতে গ্রেফতার দেওয়ানগঞ্জের শীর্ষ ভূমিদস্যু ও সন্ত্রাসী ফারুক খান নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু মির্জাপুরে পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও নজরুল বর্ষ-২০২৬ উদযাপন জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক

শাসক নয়, এমপি নির্বাচিত হলে জনগণের সেবক হিসেবে কাজ করবো — মাজেদ বাবু

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

গণসংযোগকালে তিনি বলেন, “আমি শাসক হিসেবে নয়, আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। এমপি নির্বাচিত হলে ঈশ্বরগঞ্জবাসীর সুখ-দুঃখ, ন্যায্য অধিকার ও উন্নয়নের জন্য নিজেকে উৎসর্গ করবো।
তিনি আরও বলেন, “সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শান্তি ও নিরাপদে বসবাস করতে পারবে। কেউ কারো ওপর জুলুম-নির্যাতন চালাতে পারবে না। মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।” বেকারত্ব প্রসঙ্গে মাজেদ বাবু বলেন, “শিক্ষিত যুব সমাজের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বেকারত্ব দূর করতে পারলেই সমাজের অধিকাংশ অপরাধ দমন সম্ভব হবে এবং মাদকমুক্ত সমাজ গঠন করা যাবে।”

তিনি অভিযোগ করে বলেন, “বিগত সময়ে উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুটপাট ও দুর্নীতি হয়েছে। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে ঈশ্বরগঞ্জকে দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এছাড়াও দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি। স্থানীয় জনগণ জানান, প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু রাজনৈতিক প্রতিপক্ষকেও শত্রু হিসেবে দেখেন না। তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে চলেন এবং একজন নম্র, ভদ্র ও মানবিক রাজনৈতিক নেতা হিসেবে এলাকায় সুপরিচিত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.