1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

সিরাজগঞ্জ–৫ আসনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ–৫ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এ সিদ্ধান্তের কথা জানান।

সিরাজগঞ্জ জেলা সহকারী নির্বাচন অফিসার মো. মশিউর রহমান জানান, সিরাজগঞ্জ–৫ (বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর) আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে এর মধ্যে দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

তিনি আরও জানান, ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী গোলাম মওলা খান বাবলুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া দলীয় মনোনয়নের স্বাক্ষরে ত্রুটি থাকায় সিপিবি প্রার্থী মো. মতিয়ার রহমান-এর মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়।

যাচাই-বাছাই শেষে সিরাজগঞ্জ–৫ আসনের অন্যান্য প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আপিল সংক্রান্ত কার্যক্রম নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানান নির্বাচন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.