1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

দিনাজপুরে-৫ আসনে বিএনপি, জামায়াত ও এনসিপি প্রার্থীর মনোনয়ন বৈধ

  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ দিনে দিনাজপুর-৫ আসনে ( পার্বতীপুর-ফুলবাড়ী) ১০ জন প্রার্থীর মধ্যে ১ জনেরর মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা । এদিকে বিএনপির প্রার্থী এ কে এম ব্যারিষ্টার কামরুজ্জামান মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ আনোয়ার হোসেন, এসসিপির ডা. আহাত আলীসহ ৯ জন প্রার্থীরে মনোনয়নপত্রও বৈধ বলে ঘোষণা েিয়ছে নির্বাচন কর্তৃপক্ষ। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম আজ সকালে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘কাঞ্চন’-এ যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ ঘোষণা দেন। ঘোষণায় আরও জানানো হয়, স্বতন্ত্র প্রার্থী এ জেড এম রেজাওয়ানুল হক,আনেক প্রার্থী জাকারিয়া বাচ্চুসহ জাতীয় পার্টির প্রার্থী মনোনয়নপত্রও বৈধ বিবেচিত হয়েছে।
আজ বিকেল ৩টায় দিনাজপুর -৬ আসনের যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অন্যান্য আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বৈধ ঘোষণার মধ্য দিয়ে দিনাজপুরের বিভিন্ন আসনে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দিতা আরও স্পষ্ট হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.