1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শাহজাদপুরে ওলামাদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। বগুড়ায় ১৮ বোতল ফেয়ারডিলসহ নারী গ্রেপ্তার ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পথচারী নিহত শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস  ইয়াবাসহ দুইজন গ্রেফতার শীত নামতেই নাসিরনগরে পাখি শিকারের হিড়িক, ছবি তুলতেই মুখ ঢাকলেন শিকারিরা সলঙ্গায় বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা ‌কক্সবাজারের ঐতিহ্যবাহী ছুরতিয়া সিনিয়র মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালিত জমি নিয়ে বিরোধের জেরে কাশিয়ানীতে হামলার অভিযোগ, আহত মা-ছেলে সাদুল্লাপুরে নয়ানপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ দিনাজপুরের বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী

সখিপুরে মাহমুদ ডেনিম ফ্যাক্টরি হঠাৎ বন্ধ ঘোষণা, বেতন না পেয়ে সড়ক অবরোধে শ্রমিক বিক্ষোভ

  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

গাজীপুর জেলার সখিপুরে অবস্থিত মাহমুদ ডেনিম ফ্যাক্টরি হঠাৎ করে মাসিক বেতন পরিশোধ না করেই বন্ধ ঘোষণা করায় শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। রবিবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা জানতে পারেন—কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বন্ধ ঘোষণার আগে শ্রমিকদের মাসিক বেতন পরিশোধ করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে সখিপুর-সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন।
বিক্ষোভ চলাকালে শ্রমিকরা বকেয়া বেতন দ্রুত পরিশোধ, কারখানা পুনরায় চালু ও শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিতের দাবি জানান। অবরোধের ফলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়, সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
শ্রমিকদের অভিযোগ, পূর্ব কোনো নোটিশ বা আলোচনা ছাড়াই মালিকপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করেছে, যা শ্রম আইন পরিপন্থী। তারা জানান, বেতন না পেয়ে অনেক শ্রমিক পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বকেয়া বেতন পরিশোধ ও সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.