1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

জামায়াত ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করা হবে – যুব সমাবেশে অধ্যক্ষ নুরুল আমিন

  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন বলেছেন, জামায়াতে ইসলামী যদি ইনশাআল্লাহ ক্ষমতায় আসে, তবে আমরা একটি জাতীয় সরকার গঠন করব। সংসদে অবস্থানকারী সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে, সবার মতামতের ভিত্তিতে দেশ পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি বলেন, নির্বাচনের পূর্বে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। নির্বাচনকালীন সুষ্ঠু পরিবেশ তৈরির লক্ষ্যে যেসব বেআইনি অস্ত্র বিভিন্ন স্থানে বেহাত হয়ে আছে, সেগুলো দ্রুত উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানাচ্ছি।

গত শুক্রবার বিকেলে ফটিকছড়ি উপজেলার ভুজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, ভুজপুর ইউনিয়ন শাখার আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ নুরুল আমিন আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শিরদাঁড়া উঁচু করে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি। এ দেশের শান্তিপ্রিয় জনগণ আপনাদের পাশে আছে, আপনাদের সাহস ও শক্তি জোগাবে।

ভুজপুর এলাকার মামলা সংক্রান্ত হয়রানির প্রসঙ্গ তুলে তিনি বলেন, আপনারা অনেক হয়রানির শিকার হয়েছেন, অনেক কষ্ট সহ্য করেছেন। এই ব্যথা আমিও অনুভব করি। আমার নিজের আপন ছোট ভাইও একাধিক মামলায় অভিযুক্ত ছিল।

তিনি বলেন, যুবকরাই আগামী দিনের দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এই যুব সমাজকে হিংসামুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে হবে। সমাবেশে যুব বিভাগ ভুজপুর ইউনিয়ন শাখার নবনির্বাচিত সভাপতি মো. দিদারুল আলম ও সাধারণ সম্পাদক মো. সাইফুল্লাহসহ সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

মাওলানা হাশেম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং রিপন আলী ও এস এম মুস্তাফা আমীন মানিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুছ, অ্যাডভোকেট ইসমাইল গনি, ভুজপুর থানা আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, ভুজপুর থানা যুব বিভাগ সভাপতি মুহাম্মদ ইয়াসিন আরাফাত, ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাস্টার হাদিপুর রহমান, সাবেক চেয়ারম্যান শফিউল আলম নুরী ও সহকারী সেক্রেটারি আবু তাহের।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.