1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সাত মাসেও তদন্ত প্রতিবেদন আদালতে না পাঠানোর অভিযোগ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, শিরোপা অপরাধ উত্তর বিভাগের সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা রুহিয়ায় ২২পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা সহ দুই মাদক কারবারি আটক ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা মোটেও সন্তোষজনক নয়: মুহাম্মদ হাফিজুর রহমান কালকিনিতে অতিরিক্ত মজুদ ১৪০ বস্তা সার জব্দ, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা টঙ্গীতে র‍্যাবের হাতে গ্রেফতার দেওয়ানগঞ্জের শীর্ষ ভূমিদস্যু ও সন্ত্রাসী ফারুক খান নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু

মুরাদনগরে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

কুমিল্লার মুরাদনগরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় সমাজসেবা দিবস-২০২৬’ পালিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরের নজরুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্দিকোট ও যাত্রাপুর ইউনিয়নের সমাজকর্মী মোঃ আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান। তিনি বলেন, “বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সমাজসেবা অধিদপ্তর নিরলস কাজ করছে। মুরাদনগরের প্রতিটি ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে আমরা একটি বৈষম্যহীন সমাজ গড়তে চাই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মুরাদনগর থানার সাব-ইন্সপেক্টর আব্বাস কবির চৌধুরী। এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান এবং উপজেলা পূজা উদযাপন কমিটির নেতা বাবু দুলাল দেবনাথ।
উপস্থিত বক্তারা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড যেমন— বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সুফি আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগীরা। সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে সমাজসেবার কার্যক্রম আরও বেগবান করার জন্য সকল সমাজকর্মীকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.